Posts

Showing posts from October, 2020

মুক্তিযোদ্ধকে জানো

Youtube link           Facebook ব্রিটিশের বাংলা দখলের প্রেক্ষাপট ব্রিটিশের বাংলা দখলের প্রেক্ষাপটটি তৈরী হয়েছিল বহু বছর পূর্বেই ।বাংলায় উৎপাদিত পণ্য ইউরোপে বাজার লাভ করেছিল ইউরোপীয়রা এদেশে আসার বহু শতক বছর পূর্বেই । এই পণ্য বানিজ্যে করায়ত্ব করতে ব্রিটিনের রাণী এলিজাবেথ 1600 সালের 23 সেপ্টম্বর ইষ্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে বাণিজ্যের অধিকার দিয়ে সনদ প্রদান করেন । ইংল্যান্ডর রাণী কর্তৃক বাণিজ্য সনদ পাওয়ার অর্থ ছিল তৎকালীন ব্রিটেনের সাম্রাজ্যবাদী লিপ্সা বাস্তবায়নের সনদ । অবশ্য দীর্ঘ বছর ব্রিটিশরা তাদের এই লিপ্সার কথা প্রকাশ না করে শুধু বাণিজ্যের দোহাই দিয়েছে । বাণিজ্য সনদ পাওয়ার পর ইষ্ট ইন্ডিয়া কম্পানী 1613 সালে সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে । এসময় মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসন আমল ছিল । 1633 সালে তারা বাংলায় বানিজ্যের সূচনা করে এবং 1651 সালে ইষ্ট ইন্ডিয়া কোম্পানী বাংলায় বিনা শুল্কে বানিজ্যের অধিকার পায় এবং হুগলীতে প্রথম বানিজ্য কুঠি স্থাপন করে। বাংলায় ইংরেজ উপনিবেশ স্থাপনের প্রথম পদক্ষেপ ছিল এটি । বানিজ্য কুঠিতে রাখা হতো ইংরেজ সৈন্য । মোগল সম্রাটগণ বাং...